ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদে সরকারি নজরুল কলেজে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

নোয়াখালী জেলার বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই প্রেক্ষিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার সন্ধ্যায় কলেজের প্রধান ফটকের সামনে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী সংঘটিত ধর্ষণের ঘটনার নিন্দা এবং ধর্ষণের শিকার নারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা বলেন, ধর্ষকের কোনো দলমত নেই। সে যেই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটিই দিতে চাই। ধর্ষণকারীরা দেশ ও জাতির শত্রু।

তারা দেশ ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।