চলমান ধর্ষণবিরোধী আন্দোলনে শামিল হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমরসানী। ধর্ষকদের ফাঁসির দাবিতে ব্যানার হাতে রাজপথে দাঁড়ালেন ঢাকাই ছবির এই তারকা দম্পতি।
টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ওমর সানী ও মৌসুমী ৭ অক্টোবর দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন। সেখানে সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির মেম্বার উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ওমর সানি গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ ভালো থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’