বিএনপি থেকে বহিষ্কার হওয়া কেন্দ্রীয় যুবদল ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কে এম আই খলিল আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দাউদকান্দি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের হাতে গত বুধবার রাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
কে এম আই খলিলের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ২০১৬ সালের ৫ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কে এম আই খলিলকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে কে এম আই খলিলকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।