বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে দেওয়া সেই স্কুলশিক্ষক সাইফুল ইসলাম শফিকুল (৫৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় শফিকুলকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাত ছিল।
শফিকুল উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্লাহ প্রামাণিকের ছেলে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।