খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার প্রায় তিন মাস পর গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে তাদের আটক করা হয়।
ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা খুলনা ডিবির পরিদর্শক এনামুল হক দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুরের ১৮ তলা একটি ভবন থেকে জাকারিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।