সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন আহমেদ ভূঞা নাসির তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর পরিচালক নিযুক্ত হয়েছেন।
গত সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোসাম্মৎ ফারহানা রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
সাইফুদ্দিন নাসির বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির (২০০২-২০০৬) সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সম্পাদক ছিলেন। তিনি যমুনা ওয়েল কোম্পানী লিঃ এর বোর্ড অব ডিরেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
তিনি ফেনী জেলার শর্শদী ইউনিয়নের ঘাগরা গ্রামের সন্তান। তার পিতা খোরশেদ আহমেদ ভূঁঞা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি দীর্ঘ ১৮ বছর শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি শর্শদী হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।