জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চলচ্চিত্র নির্মাতা আভা ডুভের্নে, ব্রিটেনের প্রিন্স উইলিয়াম থেকে শুরু করে পোপ ফ্রান্সিস। জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে তাগিদ জানিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, “পৃথিবীকে অবশ্যই কাজ, লালন-পালন ও পরিচর্যা করতে হবে এবং সুরক্ষা দিতে হবে। আমরা অব্যাহতভাবে কমলালেবুর মতো চেপে ধরে রাখতে পারি না।”

আভা ডুভের্নে বলেছেন, “আমি এই গ্রহের পক্ষে আমার ভোট দিতে চাই।”

প্রিন্স উইলিয়াম বলেছেন, “ তরুণেরা আরে বিশ্বাস করেনা যে পরিবর্তন খুব কঠিন। তারা বিশ্বাস করে যে, জলবায়ু সংকট আমাদের জীব বৈচিত্র্যের জন্য হুমকি মোকাবিলায় আমাদের সম্পূর্ণ মনোযোগ দাবি করে। এটিই আমাদের উচ্চতর লক্ষ্য হওয়া উচিত।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “ আমাদের অবশ্যই প্রতিটি দেশকে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার পরিকল্পনা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই আমাদের ব্যর্থতার কারণে বিশ্বের কোটি কোটি মানুষ জলবায়ুর বিরূপ প্রভাবে ভুগছেন।”

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ রেবেকা হেল্ডারসন, অক্সফোর্ডের জলবায়ু বিজ্ঞানের প্রফেসর মেলেস অ্যালেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পোটসডাম ইনস্টিটিটিউটের পরিচালক জেহান রকস্ট্রোম,মিউজিক স্টার প্রিন্স রয়েস, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ডেভিড লেমমি প্রমুখ জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্ব তুলে ধরে এ লক্ষ্যে বিশ্ববাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।