শ্রীদেবীর সঙ্গে বাবার প্রেম নিয়ে স্কুলে ঠাট্টা করত: অর্জুন কাপুর

স্ত্রী ও দুই সন্তান অর্জুন কাপুর ও অনুষা কাপুরকে ফেলে শ্রীদেবীকে বিয়ে করেন বলিউড অভিনেতা বনি কাপুর।

বিয়ের আগে দীর্ঘদিন প্রথম স্ত্রী মোনা কাপুরকে লুকিয়েই শ্রীদেবীর সঙ্গে প্রেম শুরু করেছিলেন বনি কাপুর।

বাবার সঙ্গে শ্রীদেবীর সম্পর্কের বিশাল প্রভাব পড়েছিল অর্জুন কাপুর ও তার বোন অনুষার উপর।

যখন শ্রীদেবীর কাছে চলে গেলেন বনি কাপুর, তখন বনি ও মোনার প্রথম সন্তান, আজকের বলিউড স্টার অর্জুন কাপুর স্কুলে পড়েন।

একটি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে ভেঙে পড়েন অর্জুন কাপুর। বলেন, স্কুলে-পাড়ায় বন্ধুরা আমায় নিয়ে হাসি-ঠাট্টা করত, কারণ আমার বাবা অন্য একজন নারীর সঙ্গে প্রেম করছেন, তার জন্য আমার মাকে ছেড়ে চলে গিয়েছেন! সবার কাছে আমি হাসির খোরাক হয়ে উঠেছিলাম।

শুধু অর্জুন কাপুরকেই নয়, খোরাকের পাত্র হতে হয়েছিল মোনা কাপুরকেও। সবাই তাকে দয়ার নজরে দেখতেন, তাকে নিয়ে তামাশা চলত! বর তাকে ছেড়ে শ্রীদেবীর কাছে চলে গিয়েছে বলে।

মোনা কাপুরের কথায়, ‘আমায় সবাই বলতেন, কেন আমি ওজন কমাচ্ছি না? কেন বিউটি থেরাপি করে সুন্দরী হচ্ছি না? আমি কাঁদতাম! তারপর শক্ত হলাম, ঠিক করলাম আমি আমার মতোই থাকব! দুই সন্তানকে নিয়ে নিজের পরিচিতি তৈরি করব!’