নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের কথা শুনে রেশমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
রবিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেঁরগাও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রেশমা ওই গ্রামের মৃত রফিকুল ইসলামে মেয়ে এবং পুরিন্দা সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় দেশ রূপান্তরকে জানান, রেশমার বাবা মারা যাওয়ার পর মা বিদেশ চলে যান। সে নানির বাড়িতে বসবাস করে আসছিল। সেখানে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের জড়িয়ে পড়ে রেশমা। এদিকে লেখাপড়া বন্ধ করে রেশমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে নানি। বিয়েতে রাজি না হওয়ায় নানি তাকে মারধর করে। এতে রাগে ও ক্ষোভে শনিবার রাতে সকলের অজান্তে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, রবিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।