মনিকা বেলুচ্চির পর মেয়ে ডেবাও ফরাসি ফ্যাশন ম্যাগাজিন ‘এলে’র প্রচ্ছদ-কন্যা হলেন। তবে মাকেও ছাড়িয়ে গেছেন ডেভা।
অনলাইন সংবাদমাধ্যম ফ্রি নিউজ জানায়, এলের মাধ্যমে মডেলিং জগতে অভিষেক ঘটল ডেভার। মাত্র ১৬ বছর বয়সেই ম্যাগাজিনটির প্রচ্ছদে জায়গা করে নিলেন তিনি।
৩০ বছর আগে এলের প্রচ্ছদে আলো ছড়িয়েছিলেন মনিকা। সেসময় তার বয়স ছিল ২৩। সে হিসেবেই মায়ের চেয়েও এগিয়ে গেলেন ডেভা।
বিখ্যাত ফ্যাশন হাউস ডলসে অ্যান্ড গাব্বানার মডেল হয়েছেন ডেভা। এক বছর ধরে ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউসটির সঙ্গে যুক্ত আছেন তিনি।
ডলসে অ্যান্ড গাব্বানার হয়ে বিকিনি ফটোশুটেও দেখা গেছে মনিকা-কন্যাকে।
মালেনা খ্যাত অভিনেত্রী নিজেও মাইক্রোব্লগে মেয়ের এ সাফল্যের বিষয়টি জানান। তিনি এলের প্রচ্ছদ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘কোনো এক সময় ছোট্ট এক মেয়ে ছিল, সময় কীভাবে দ্রুত উড়ে যায়। জীবনে সফল হও, আমার ভালোবাসা।’
ডেভার প্রেমিক ফ্যাশন মডেল লুকা সালেন্দ্র নিজেও প্রেমিকার এই প্রচ্ছদ-ছবি শেয়ার করেছেন। আগস্টে সেলফি প্রকাশের মাধ্যমে প্রেমের বিষয়টি স্বীকার করেন ডেভা।