‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২০’ পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিক শামীম আলম দীপেন। দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন কথাশিল্পী রাবেয়া খাতুন।
গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট।
কথাশিল্পী রাবেয়া খাতুন ফজলুল হকের সহধর্মিণী। তাদের বড় ছেলে ফরিদুর রেজা সাগর চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং ছোট ছেলে ফরহাদুর রেজা প্রবাল অস্ট্রেলিয়াপ্রবাসী। বড় মেয়ে কেকা ফেরদৌসী রন্ধনবিদ ও ছোট মেয়ে ফারহানা মাহমুদ কাকলী গৃহিণী।