মসজিদে বিস্ফোরণ: ডিপিডিসির বহিষ্কৃত মিটার রিডার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের মিটার রিডার আরিফর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে সিআইডি।

সোমবার তাকে গ্রেপ্তারের পর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ।

 তিনি জানান, মসজিদের মূলত বিদ্যুতের স্পার্ক থেকেই গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদে যদি মিটার রিডার আরিফুর  প্রতি মাসে যেত তাহলে, এমন ঘটনা হতো না। কারণ প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়ত। বিভিন্ন সংস্থার বিভিন্ন সমস্যা কারণে এমন ঘটনা ঘটেছে। তল্লা মসজিদ বিস্ফারণ মামলায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ সপ্তাহ মধ্যে চার্জশিট দেওয়া হতে পারে। আরিফুল রহমানকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। 

এ ছাড়া মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেপ্তার বিদ্যুতের মিস্ত্রি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মোবারক হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানিয়েছেন, জবানবন্দিতে আসামি মোবারক হোসেন মসজিদ কমিটির সম্মতিতে সে মেইন লাইনের প্যানেল বোর্ড থেকে শুরু করে মসজিদের এসি ও সব লাইনের কাজ করেছেন বলে স্বীকার করেছেন। এ ছাড়া এ মসজিদের দুইটি বিদ্যুৎ লাইনের একটি অবৈধ সে কথাও মোবারক স্বীকার করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুজন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতyল্লা থানার এসআই হ‌ুমায়ূন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।