ফল প্রকাশের দাবিতে বেরোবি দিবসে প্রশাসনিক ভবনে তালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন শিক্ষবর্ষের ফল প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের  শিক্ষর্থীরা।

সোমবার দুপুর ১১টায় প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে তারা অবস্থান নেন। এ সময় শিক্ষর্থীরা বিভিন্ন স্লোগান দেন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফল প্রকাশের জটিলতা নীরসনের লক্ষ্যে করণীয় ঠিক করতে তিন সদস্যর একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুবকে।

কমিটির অপর সদস্য হলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিভাগের শিক্ষর্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩-১৪ সেশনের চার বছরের স্নাতক সাত বছরেও শেষ হয়নি। ওই ব্যাচের স্নাতক শেষ সেমিস্টারের পরীক্ষ শুরু হয়েছিল গত বছরের ১৯ডিসেম্ভর। রুটিন অনুযাযায়ী পরীক্ষা ১ জানুয়ারি শেষ হওয়ার থাকলেও বিভাগের অভ্যন্তরীণ কারণে তা শেষ হয় ২০ ফেব্রুয়ারি। পরীক্ষ শেষ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও তাদের ফল এখনো পাকেনি!

২০১৫-১৬ সেশনের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের পরীক্ষ শুরু হয় গত বছরের ৩০ সেপ্টেম্ভর এবং শেষ হয় ২২অক্টোবর। পরীক্ষ শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও একদিকে যেমন রেজাল্ট প্রকাশ হয়নি, অন্যদিকে তেমনি পরের সেমিস্টারও শেষ হয়নি। এ ছাড়া বিভাগের ২০১৪-১৫, ২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষর ফলাফল ও গত এক বছর ধরে আটকে আছে।

ফলাফল প্রকাশ ও অনলাইনে ক্লাস শুরু করার জন্য শিক্ষর্থীরা বিভাগের শিক্ষকদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও শিক্ষকরা শিক্ষর্থীদের ফোন রিসিভ করছেন না। ফলে শিক্ষর্থীরা বাধ্য হয়ে আন্দোলনে নামে।

একাডেমিক ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী এক বছরে দুটি সেমিস্টার মিলিয়ে একটি শিক্ষাবর্ষ। এক সেমিস্টারের মেয়াদ ছয় মাস হওয়ায় সাড়ে চার মাসের মধ্যেই সব ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম এবং প্রেজেন্টেশন শেষ করে পরবর্তী আট সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করার কথা। কিন্তু ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা এই নিয়মের কোনো তোয়াক্কাই করেন না।