বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গবেষণা সক্ষমতা বৃদ্ধি, চ্যালেঞ্জ নির্ণয় ও উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিএসএমএমইউর ডা. মিল্টন হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিস বিভাগ সেমিনারটি আয়োজন করে। এতে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয়তা ও উন্নতি, গবেষণার বিদ্যমান সুযোগসমূহ কাজে লাগানো ও নতুন নতুন সুযোগ সৃষ্টি, গবেষণার চ্যালেঞ্জসমূহ নির্ণয় ও উত্তরণ, আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিতের বিষয়ে সেমিনারে আলোচনা হয়েছে।