আইপিএলে কাগিসো রাবাদা ছুটে চলেছেন অবিশ্বাস্য এক কীর্তি গড়ে। টানা ২১ ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার!
দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আসরে ৭ ম্যাচে ১৭ উইকেট (গড় ১২.৫২) হয়ে গেছে রাবাদার, যা উইকেটশিকারিদের তালিকায় সর্বোচ্চ। এর আগে আইপিএলে টানা সবচেয়ে বেশি ১৯ ম্যাচে উইকেট নিয়েছিলেন বিনয় কুমার (২০১২ ও ২০১৩ আসরে)। লাসিথ মালিঙ্গা টানা ১৫ ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন।
আইপিএলে রাবাদা সবশেষ উইকেটশূন্য ছিলেন ২০১৭ আসরে, দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে।