সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ রাষ্ট্রীয় অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী আপনার ঘর অন্যায়ে ভরে গেছে। নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও বলাৎকার, টাকার পাহাড় এগুলোর জন্য দায়ী সরকার। এই সমস্ত অপরাধীর অপরাধ হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় এদের ক্ষমা করে দেওয়া হয়। আর এ জন্যই দেশের বিচার ব্যবস্থার এই অবস্থা।
ধর্ষণের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ধর্ষক, দুর্নীতিবাজ ও ব্যাংক লুটকারীদের নির্বাসনে পাঠাতে হবে। আর এ জন্য দরকার নিরবচ্ছিন্ন আন্দোলন।’