বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গবেষণা সক্ষমতা বৃদ্ধি, চ্যালেঞ্জ নির্ণয় ও উত্তরণবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিএসএমএমইউর ডা. মিল্টন হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিস বিভাগ সেমিনারটির আয়োজন করে। এতে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউর গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয়তা ও উন্নতি, গবেষণার বিদ্যমান সুযোগসমূহ কাজে লাগানো ও নতুন নতুন সুযোগ সৃষ্টি, গবেষণার চ্যালেঞ্জসমূহ নির্ণয় ও উত্তরণ, আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিতের বিষয়ে সেমিনারে আলোচনা হয়েছে।