অতিরিক্ত নখসজ্জায় সমস্যা

নখের সৌন্দর্য বাড়াতে প্রতিদিন হাত ও পায়ের নখের পরিচর্যা করা হলেও এ থেকে হতে পারে বড় ধরনের সমস্যা। জেনে নিন সমস্যাগুলো সম্পর্কে

নখে চাপ

নখকে আকর্ষণীয় করে তুলতে সাধারণত সোজা অথবা অর্ধবৃত্তাকার নখ চান নারীরা। এমনটি না হলে নখের ওপর বাড়তি চাপ প্রয়োগ করা হয়। আর এ থেকে নখে হতে পারে জটিল নানা সমস্যা।

নখের আকৃতির বদল

নখের নির্দিষ্ট আকৃতি প্রদানের ক্ষেত্রে বাড়ন্ত নখ সর্বোচ্চ কতটুকু চাপ সহ্য করতে পারবে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। নখের ওপর প্রয়োগ করা অতিরিক্ত চাপ যদি ভারসাম্যহীন হয়ে পড়ে, তাহলে নখ খুব দ্রুত বা আস্তে বৃদ্ধি পায়, যার কারণে বদলে যেতে পারে নখের আকৃতি। এটা সম্পূর্ণ নখের ক্ষেত্রেই হতে পারে। বয়স বা জৈবিক রাসায়নিক ক্রিয়ার পরিবর্তন প্রভাব রাখলেও হাতে-পায়ের অতিরিক্ত নখ পরিচর্যার কারণেও নখের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।

মাংসে নখ ঢুকে যাওয়া

নখের ওপর চাপ বেশি পড়লে নখ বড় এবং নখের আগা ধারালো হয়ে যায়। এ কারণে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ মাংসের ভেতর ঢুকে যায়, যা তীব্র ও অস্বস্তিকর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। যদিও গবেষকদের মতে, মাংসে নখ ঢুকে পড়া, নখ ছড়িয়ে পড়া এবং নখের আকৃতি চামচ আকৃতির হয়ে পড়া অনেক ক্ষেত্রেই পরিস্থিতির ওপর নির্ভর করে। নখের সৌন্দর্যবর্ধনে যেহেতু নখসজ্জা গুরুত্বপূর্ণ, তাই নখসজ্জা বাদ না দিয়ে বরং তা যতœ ও সতর্কতার সঙ্গে করতে হবে। এ ক্ষেত্রে নখসজ্জায় দক্ষ এবং অভিজ্ঞ কারও সাহায্য নেওয়া উচিত।