ফাঁসি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন : জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল স্মরণে নাগরিক শোকসভায় এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। কত দ্রুত একটা আইন করে ফেলল সরকার। কিন্তু এটা শুধু ডাইভারশন। এটা পথকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। আসলে এর প্রতিকার কী? এর প্রতিকার হলো ন্যায়বিচার। আর এই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’