স্বজনদের সঙ্গে ওসি প্রদীপের ফোনে কথা বলার আবেদন নাকচ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ স্বজনদের সঙ্গে দেখা করা বা ফোনে কথা বলার যে আবেদন করেছিলেন তা নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আবেদন খারিজ করে দেয়। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় গতকাল শুনানিতে আসামি প্রদীপকে এ আদালতে হাজির করা হয়।

দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদকের মামলায় নিয়মিত ধার্য তারিখ ছিল গতকাল। কারাগার থেকে আসামি প্রদীপকে আদালতে আনা হয়। আসামিপক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শুনানিতে অংশ নেন। আসামিপক্ষ কারাগারে ওসি প্রদীপের সঙ্গে দেখা করার এবং ফোনে কথা বলার অনুমতি চেয়ে যে আবেদন করেছিল তা শুনানি শেষ আদালত আবেদনটি নামঞ্জুর করেছে।