ইউএস-বাংলা এয়ারলাইনস আজ বুধবার থেকে থেকে চট্টগ্রাম-মাসকাট-চট্টগ্রাম রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাসকাট দু’টি ফ্লাইট পরিচালনা করছে।
সপ্তাহের প্রতি বুধবার রাত ৮টা৩০মিনিটে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মাসকাটে অবতরণ করবে।
প্রতি বৃহস্পতিবার মাসকাট থেকে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করবে।
এ ছাড়া ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাসকাটে অবতরণ করবে।
অপরদিকে মাসকাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাসকাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দের অবতরণ করবে।
বর্তমানে মাসকাট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহায় ফ্লাইট পরিচালনা করছে।
খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইনস অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।
টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইনসের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।