আফগানিস্তানে দুই সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

আফগানিস্তানের দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়

এবিসি নিউজ জানায়, মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত করেনি আফগান প্রশাসন।

এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দিতে এবং আহত সেনাদের ফিরিয়ে আনার কাজে নিয়োজিত ছিল।

তালেবানের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে আহত সেনাদের পরিবহনের সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়।