বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ফাইনালে তারা ৯০-৪৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে নৌবাহিনী প্রথমার্ধে ৪৬-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ ৩৯ পয়েন্ট অর্জন করেন সজিব। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।