বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ ৯ সদস্য গ্রেপ্তার

বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারি জানানোর জন্য ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার আজ দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই একটি চক্র বিকাশ গ্রাহকদের কাছ থেকে কৌশলে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।