আশুলিয়ায় এলাকাবাসীর ব্যানারে মাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে পাথালিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিরিবিলি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন, জুলেখা বেগম, ওবায়দুল, টিটু, মনির ও কবির হোসেন প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন। ফলে মাদকের ভয়াবহতার কারণে ওই এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে নানা নির্যাতন।
এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি তো আছেই। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে পরবর্তীতে আরও ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা।
এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক লীগ ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির খান, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভিন লাকি, মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. মোস্তফা, মো. রাসেল মাহামুদ, মো. মিজানুর রহমান সুমন ও মো. মোশারফ হোসেনসহ আরও অনেকে।