প্রেমের এক দশক

ঢাকাই শোবিজের জনপ্রিয় জুটি আশফাক নিপুণ ও এলিটা করিম। একজন টিভি নাটক নির্মাণে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন, অন্যজন সাংবাদিক ও গায়িকা। তাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে, আর প্রেমের …?

সেই কথাই শনিবার জানালেন মধুরেণ সপায়েৎ-খ্যাত নির্মাতা নিপুণ।

তিনি ফেইসবুক পোস্টে জানালেন, ১০ বছর আগে এই দিনে (১৭ অক্টোবর) তাদের ডেটিং শুরু। এরপর তার ছেলেমানুষী, নাটক, সবকিছুর সঙ্গে থাকার জন্য এলিটাকে ধন্যবাদ জানান।

আশা করেন, সামনের এক দশকও হাসি, ভ্রমণ, মজা, সুখ ও শান্তির মধ্য দিয়ে অতিবাহিত করবেন।

সঙ্গে ভক্ত-অনুরাগীদের জন্য নিপুণ উল্লেখ করেন, প্রেমের ১০ দশর বটে, বিয়ের নয়!

সেই হিসেবে বোঝা যাচ্ছে, পাঁচ বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৯ মে বিয়ে করেছেন আশফাক নিপুণ ও এলিটা করিম।

পোস্টের সঙ্গে মজার একটি ছবি শেয়ার করেন নির্মাতা। সেখানে স্বজন, ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা ভাসছেন এ জুটি।