সাভারের আশুলিয়ায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর পালিয়ে গিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থানায় আত্মসমর্পণ করেছে রিপন (৩০) নামে এক ব্যক্তি। এদিকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকা থেকে শাহিনুর বেগম (২০) নামে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে শাহাজাদপুর থানার পরিদর্শক ফজলে আশিক বলেন, সকালে রিপন থানায় আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করা হয়েছে। রিপন ও শাহিনুর শাহাজাদপুর থানার শিবরামপুর গ্রামের বাসিন্দা। তারা দুজনেই আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক কারখানায় কাজ করত।