‘আমি কোনো আগন্তুক নই’
আহসান হাবীব
বহুনির্বাচনী
১. কবি আহসান হাবীব বিকেলকে ক্লান্ত বলেছেন কেন?
ক. মেঘে ঢাকা বলে
খ. খর রৌদ্রের কারণে
গ. কবির সঙ্গে গল্প করে বলে
ঘ. সারা দিনের পথ পরিক্রমায়
২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
ক. দায়িত্ববোধ
খ. কর্তব্যবোধ
গ. দেশের প্রতি ভালোবাসা
ঘ. বিদেশের প্রতি টান
৩. ‘নিশিরাইত বাঁশবাগান .... জোনাকি সাক্ষী’ শূন্যস্থানে বসবে
ক. বিস্তর খ. শতাধিক
গ. গুটিকয়েক ঘ. একটি
৪. পুবের পুকুর পাড়ে কী গাছ অবস্থিত?
ক. জারুল খ. জামরুল
গ. ডুমুর ঘ. নিশিন্দা
৫. দেশ মানে শুধু কী নয়?
ক. ভূ-খন্ড খ. জনগোষ্ঠী
গ. চারপাশের প্রকৃতি ঘ. মানচিত্র
৬. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশোনা করেন?
ক. বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
খ. কারমাইকেল কলেজ, রংপুর
গ. ব্রজমোহন কলেজ, বরিশাল
ঘ. ব্রজলাল কলেজ, খুলনা
৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কীসের ছায়ার কথা বলা হয়েছে?
ক. জ্যোৎস্নার খ. আসমানের
গ. জামরুলের ঘ. নিশিন্দার
৮. কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৫ খ. ১৯১৭
গ. ১৯২৫ ঘ. ১৯২০
৯. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
ক. কবির খ. বৃদ্ধার
গ. বৃদ্ধের ঘ. জমিলার মায়ের
১০. কবি এ গাঁয়ে কী নন?
ক. একা খ. উদ্বাস্তু
গ. নবাগত ঘ. অভ্যাগত
১১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার রচয়িতা কে?
ক. আহসান হাবীব খ. আল মাহমুদ
গ. শামসুর রাহমান ঘ. হুমায়ুন আজাদ
১২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙক্তি কোনটি?
ক. আমি কোনো অভ্যাগত নই
খ. আমি কোনো আগন্তুক নই
গ. আসমানের তারা সাক্ষী
ঘ. খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই
১৩. ‘আগন্তুক’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অতিথি খ. অপরিচিত
গ. নিমন্ত্রিত অতিথি ঘ. বহিরাগত
১৪. ‘লাঙল’ শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
ক. শুদ্ধ রীতি খ. অশুদ্ধ রীতি
গ. সাধু রীতি গ. চরিত রীতি
১৫. কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
ক. স্বাভাবিক খ. নাড়ির টানে
গ. স্বাপ্নিক ঘ. অনিচ্ছায়
১৬. কবি আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
ক. সহকারী সম্পাদক খ. সাহিত্য সম্পাদক
গ. সংবাদ সম্পাদক ঘ. নির্বাহী সম্পাদক
১৭. মাটিতে কার গন্ধ রয়েছে?
ক. কবির খ. কদম আলীর
গ. জমিলার মায়ের ঘ. আগন্তুকের
১৮. কদম আলীর চোখে কি ফুটে উঠেছে?
ক. ভয় খ. ক্লান্তি
গ. সাহস ঘ. আশা
১৯. ‘আসমান’ শব্দের অর্থ কী?
ক. আকাশ খ. বাতাস
গ. সমান ঘ. বারি
২০. চিরল পাতায় কী দেখা যায়?
ক. ফড়িং খ. কুয়াশা
গ. টলমল শিশির ঘ. কৃষকের স্বপ্ন
২১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
ক. ধনী খ. সন্তানহীনা
গ. অভাবী ঘ. দেশপ্রেমিক
২২. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
ক. পাখির খ. কদম আলীর
গ. জোনাকির ঘ. জমিলার মায়ের
২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানের পাতা কেমন?
ক. শ্যামল খ. অমসৃণ
গ. সুচালো ঘ. চিরল
২৪. ডুমুরের ডাল কেমন?
ক. ঝাঁকড়া খ. মোটা
গ. চিকন ঘ. জাঁকালো
উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. ক