জাতীয় নিরাপত্তা সুরক্ষায় চীনে নতুন রপ্তানি আইন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সংবেদনশীল পণ্য রপ্তানিতে কড়াকড়ি করে একটি নতুন আইন পাস করেছে চীন।

শনিবার চীনের শীর্ষ আইনসভায় পাস হওয়া আইনটি ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। যে সব দেশ রপ্তানি নিয়ন্ত্রণ অপব্যবহার করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সেই সব তাদের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা হিসেবে’ এই আইন পাস করেছে বেইজিং।

আইনের প্রকাশিত বিবরণ অনুযায়ী প্রযুক্তিগত ডেটা সম্পর্কিত পণ্য রপ্তানিতে এই নতুন আইনের বিধিনিষেধের আওতায় আসবে।

যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, ওয়েচ্যাট , প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং চিপসমেকার সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনসহ বড় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এসবের বিরুদ্ধে জবাব হিসেবে দেখা হচ্ছে বেইজিংয়ের এই পদক্ষেপ।

‘জাতীয় সুরক্ষা এবং স্বার্থ রক্ষার জন্য প্রণীত’ নতুন আইন চীনের একটি রেগুলেটরি টুলসকিট হিসেবে কাজ করবে এবং এতে বিধিনিষেধ আরোপিত টেক রপ্তানি পণ্য এবং অবিশ্বস্ত আমদানিকারকের তালিকা থাকবে।

আইনে বলা হয়েছে, “যেকোনো দেশ বা অঞ্চল চীনের জাতীয় সুরক্ষা এবং স্বার্থকে বিপন্ন করার জন্য রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোর অপব্যবহার করে তাহলে এই আইনে পাল্টা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।”