স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোমবার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল (মঙ্গলবার) ঘোষণা করা হবে।

রবিবার শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

এ সময় পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠনেরও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।