নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের (১৩) বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় রোববার দুপুরে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া দেশ রূপান্তরকে জানান, শনিবার বন্দরের মাধবপাশা এলাকায় তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশুর বাবা বাদী হয়ে রোববার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেপ্তা করা হয়।
ওসি ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, ভুক্তভোগী ও আসামির পরিবার উভয়ই প্রতিবেশী। গ্রেপ্তার আসামি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে নির্যাতনের শিকার শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সোমবার ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে।