নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার দুপুরে কুতুবপুরের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন।
ওসি জানান, বকেয়া বিদ্যুৎ বিল মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মীরুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন তিনি।
সম্প্রতি জেলা পুলিশের এক সদস্যকে প্রকাশ্যে আঙুল উঁচিয়ে ধমকেছেন তিনি। প্রকাশ্যে ওই পুলিশ সদস্যকে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।