নর্থ সাউথ ইউনিভার্সিটি

আবদুল হান্নান চৌধুরী এসবিইর নতুন ডিন

অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, পিএইচডি গত ১৫ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে যোগদান করেছেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, পিএইচডি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির (পিএইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিবিএ প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টারের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি (২০১১-১৩) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেটের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি