গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-১-এর সদস্যরা। গতকাল রবিবার ভোরে জেলার শ্রীপুর থানাধীন বারতোপা বাজার মাওনা ইউনিয়ন পরিষদের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও গাজীপুরের শ্রীপুরের বেজঝুড়ি মহিলা মোড় মসজিদের ইমাম ও খতিব মো. সারোয়ার হোসেন (২০) এবং একই জেলার হালুয়াঘাট থানার করুয়াপাড়া গ্রামের বাসিন্দা ও শ্রীপুরের বড়বাইদ আবদুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মো. এহসানুল হক (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১০টি উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।