ঢাকার ধামরাইয়ে গ্রাম পুলিশ সদস্যকে মারধরের মামলার প্রধান আসামি কৃষক দল নেতা ওবাইদুল্লাহ খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে তাকে সাভার থেকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। এর আগে গত শনিবার রাতে ধামরাই থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ভুক্তভোগী গ্রাম পুলিশ ফজল হক। গ্রেপ্তার ওবাইদুল্লাহ ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা এবং কৃষক দলের নেতা বলে জানা গেছে।
ধামরাই থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ফজলের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওবাইদুল্লাহকে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।