পঞ্চম অধ্যায়
সামাজিকীকরণ ও উন্নয়ন
বহুনির্বাচনী
(গতকালের পর)
১৪. ভাষার মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক. শিক্ষাগ্রহণ
খ. সহযোগিতা
গ. স্থানীয় সমাজ গড়ে ওঠে
ঘ. অনুমান লাভ হয়
১৫. ব্যক্তি কীসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে?
ক. শিক্ষা খ. ভাষা
গ. ভাষণ ঘ. সংস্কৃতি
১৬. সমাজের সুনির্দিষ্ট নিয়মনীতি আয়ত্ত করতে হয়
র. সমাজের কাক্সিক্ষত আচরণের জন্য
রর. ব্যক্তির সুস্থ জীবনের জন্য
ররর. ভাষার প্রতিযোগিতার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ঘ. র, রর ও ররর
১৭. কোন জিনিসের প্রয়োজনীয়তা মানুষ কীভাবে বুঝতে পারে?
ক. জ্ঞান বুদ্ধি দিয়ে
খ. বড়দের পরামর্শে
গ. প্রশিক্ষণের মাধ্যমে
ঘ. বড়দের কাছ থেকে জেনে
১৮. শিশুর জ্ঞান বুদ্ধি দিয়ে তার প্রয়োজনীয় জিনিসগুলো কাছে রাখাকে কী বলে?
ক. অনুসরণ খ. অনুকরণ
গ. অভিভাবন ঘ. অঙ্গীভূতকরণ
১৯. অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ কোথায় পরিলক্ষিত হয়?
ক. ব্যক্তি জীবনে
খ. পারিবারিক জীবনে
গ. সমাজ জীবনে
ঘ. রাষ্ট্র জীবনে
২০. ব্যাপকভাবে বলতে গেলে স্থানীয় সমাজ হলো
র. একই অঞ্চলে বসবাসকারী জনসমষ্টি
রর. ভাষা, ধর্ম ও আচরণ একই রকম
ররর. প্রাচ্য সংস্কৃতির প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২১. কাদের মধ্যে বুদ্ধি বা জ্ঞানের পরিপক্বতা থাকে না?
ক. শিশুদের খ. বড়দের
গ. নারীদের ঘ. শিক্ষকদের
২২. অচেনা বা নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কারা অনুকরণপ্রিয় হয়ে ওঠে?
ক. বড়রা খ. ছোটরা
গ. গবেষকরা ঘ. অভিনেতারা
২৩. কোন মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি আয়ত্ত করে থাকে?
ক. শিক্ষাপ্রতিষ্ঠানের
খ. অনুকরণ
গ. সাহিত্য ক্লাব
ঘ. সাংস্কৃতিক প্রতিষ্ঠানের
২৪. অনুকরণ কী?
ক. আচার-আচরণ নকল করার প্রক্রিয়া
খ. এক ধরনের যোগাযোগমাধ্যম
গ. সমাজের কাক্সিক্ষত আচরণ
ঘ. সমাজ গবেষকদের দৃষ্টিভঙ্গি
২৫. প্রত্যেক ব্যক্তিকে কেন সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি, আদর্শ ও অভ্যাস আয়ত্ত করতে হয়?
ক. রাজনৈতিক দল গঠনের জন্য
খ. কাক্সিক্ষত ও সুস্থ জীবনের জন্য
গ. ক্রীড়া সংগঠন গঠনের জন্য
ঘ. তথ্যাদি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য
২৬. রাজনৈতিক দল কীভাবে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা পালন করে?
ক. নেতৃত্বদান শেখানোর মাধ্যমে
খ. আচার-আচরণ শেখানোর মাধ্যমে
গ. সচেতন ও সংগঠিত করার মাধ্যমে
ঘ. সংগঠিত করার মাধ্যমে
২৭. গ্রামীণ পরিবেশে শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কোন গুণাবলি অর্জন করে?
ক. হটকারিতা খ. হিংসা
গ. সহমর্মিতা ঘ. পরশ্রীকাতরতা
২৮. শিপন প্রতিদিন বিকেলবেলা তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। খেলার মাধ্যমে সে বন্ধুদের কাছ থেকে অর্জন করবে
ক. হিংসা
খ. প্রতিযোগিতা
গ. খেলার নিয়মকানুন
ঘ. সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা
২৯. সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী মাধ্যম কোনটি?
ক. পরিবার খ. ইমেল
গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. সমবয়সী বন্ধু
৩০. স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত কোনটি?
ক. সাংস্কৃতিক সংঘ খ. গণমাধ্যম
গ. নাটক ঘ. টেলিভিশন
উত্তর
১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক, ১৮. ঘ, ১৯. গ, ২০. খ, ২১. ক, ২২. ক, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. গ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. ক