মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি ঘোষণা বুধবার

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন কোন পদ্ধতিতে করা হবে সে বিষয়ে ঘোষণা আসবে বুধবার।

এদিন বেলা ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বাসস।

করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে এ বছর উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা না নিয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল গড় করে মূল্যায়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা দেওয়া হবে।