ফায়ার সার্ভিসের বার্ষিক দরবার

কর্মকর্তাদের দেশ সেবার আহ্বান ডিজির

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এই দরবার অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হওয়া ১ ঘণ্টা ২০ মিনিটের এই দরবারে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালকগণ, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি