নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহা পড়ে মিজানুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, একটি কারখানায় গলিত লোহার শিখা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।
দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।