সরকারি সম্পত্তি তছরুপের মামলায় গ্রেপ্তার কবি টোকন ঠাকুর

সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরকে (৫০) গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। 

রবিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন আলী জানান, ঢাকা মহানগর আদালতের (সিএমএম) ৩ অক্টোবর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। 

সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের 'কাঁটা' গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর।