কবি টোকন ঠাকুর গ্রেপ্তার

সরকারি অনুদানের টাকা তছরুপের মামলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর কাটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন আলী জানান, সরকারি অনুদানের টাকা তছরুপের অভিযোগে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়। ৩ অক্টোবর ঢাকা মহানগর আদালতের (সিএমএম) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর।