করোনায় ননএমপিও শিক্ষক-কর্মচারীরা দ্বিতীয় ধাপে অনুদান পাচ্ছেন

করোনা পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় ননএমপিও শিক্ষকদের অনুদান দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান তালিকা হালনাগাদ করতে নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ইআইআইএনধারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক মোতাবেক জরুরি ভিত্তিতে প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি জেলা শিক্ষা কর্মকর্তা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে হালনাগাদ করে সংযুক্ত ছক মোতাবেক আগামী ৫ নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাতে হবে।