মহানবী হযরত মোহাম্মদকে (সা) ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশের পক্ষে সাফাই গাওয়ায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে চরমপন্থা উস্কে দেয়ার অভি্যোগ তুলেছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে লিখেছেন, ঔপনিবেশিক রাষ্ট্রগুলির মদদে, তাদেরই নিজেদের খদ্দেরদের পাঠানো এই ঘৃণার চক্রের প্রাথমিক লক্ষ্য হচ্ছে মুসলমানরা।
ওই টুইটে জাভেদ জারিফ আরো লেখেন, ঘৃণ্য চরমপন্থীদের অপরাধের দায় বিশ্বের ১৯০ কোটি মুসলমানের উপর চাপিয়ে
গত ১৬ই অক্টোবর ফ্রান্সে এক শিক্ষককে হত্যা করে এক চেচেন তরুণ। এরপর ফরাসী প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ছাত্রদের সামনে মহানবীকে ব্যাঙ্গ করে আঁকা কার্টুন প্রদর্শনের কারণে ইতিহাসের শিক্ষম স্যামুয়েল প্যাটিকে শিরোচ্ছেদে হত্যা করা হয়েছে, এর কারণ মুসলিম চরমপন্থীরা ফ্রান্সের ভবিষ্যত করায়ত্ত করতে চায়।
রবিবার টুইটারে ম্যাখোঁ লেখেন, আমরা কোনদিন হার মানব না। তিনি আরো বলেন, আমরা বিদ্বেষমূলক বক্তব্য মেনে নেইনা, যৌক্তিক বিতর্ক সমর্থন করি।
ইসলামী চরমপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করেছেন ম্যাখোঁ, তার মতে ফ্রান্সের মুসলিম কমিউনিটিগুলোকে গ্রাস করে নিচ্ছে এধরণের মতবাদ।
এদিকে, ফ্রান্সের এ অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফরাসী পণ্য বয়কটের ডাক দিয়েছে কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সুপারমার্কেটগুলোতে ফরাসী পণ্য বর্জনের প্রস্তুতি চলছে। ইরানের ধর্মীয় নেতারা এরকম আহ্বান না জানালেও ম্যাখোঁর ইসলামোফোবিয়ার নিন্দা জানিয়েছেন দেশটির রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তারা।
সূত্র: আলজাজিরা।