বেপরোয়া আচরণ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা

নৈতিক ভিত্তি নেই বলেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকারি দলের নেতাকর্মীদের নৈতিক মূল্যবোধ নেই। তারা স্বেচ্ছাচারী আচরণ করছে।

এ সময় সরকারের দুর্নীতি, অনাচার থেকে মুক্তির জন্য জবাবদিহিমূলক সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি জনগণের, সেই দাবি আদায়ে যখন যে কর্মসূচি দরকার তা-ই দেবে বিএনপি।