মিরসরাইয়ে মোবাইলে ভিডিও গান দেখানো ও টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার এ ঘটনায় অভিযুক্ত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুড়া গ্রামের সুনাম উদ্দিনের ছেলে মো. মিশু (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কুনদা গ্রামের মো. আলীর ছেলে মো. হৃদয় (২২)।
মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা জোরারগঞ্জ থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর ১৮) দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।