‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রয়োজন’

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে হলে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল বুধবার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে তুলে ধরতে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।