ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, গত ২৫ অক্টোবর উপজেলা চেয়ারম্যান বাচ্চুর করোনা শনাক্ত হয়। ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু জানান, বাচ্চুর বাড়ি উপজেলার গন্দর দিয়া গ্রামে। গতকাল বাদ আসর মধুখালী ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে মধুখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।