ডিএমপি কমিশনারের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ডিএমপি কমিশনারের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা মহানগর পুলিশের ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন ডিএমপি কমিশনারের কাছে।