সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বাদশ অধ্যায়

বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা

বহুনির্বাচনী

উদ্দীপকটি পড়ে ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

লাবণ্য টিভিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠান দেখছিল, যেখানে সে দেখতে পায় বিশ্বযুদ্ধের ভয়াবহতার নিরিখে এরকম ঘটনা রোধে বিশ্বনেতারা একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। যা আজও বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত আছে বিভিন্ন কাজের দ্বারা।

১. লাবণ্যের দেখা সংগঠনটির নাম কী?

ক. জাতিসংঘ                    খ. কমনওয়েলথ

গ. লিগ অব নেশনস          ঘ. ওআইসি

২. ১৯৪৫ সালের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

ক. ২০ অক্টোবর    খ. ১৮ অক্টোবর

গ. ২৪ অক্টোবর    ঘ. ২৮ অক্টোবর

৩. জাতিসংঘ গঠনের উদ্যোগ নেন

i. উইনস্টন চার্চিল            ii. লেনিন

iii. ফ্রাংকলিন ডি রুজভেল্ট

নিচের কোনটি সঠিক?

ক. i, ii                        খ. i, iii

গ. ii, iii                    ঘ. i, ii, iii

৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক. ১৯৩৯                       খ. ১৯১৪

গ. ১৯২৫                        ঘ. ১৯৩০

৫. জাতিসংঘ কয়টি শাখা নিয়ে গঠিত?

ক. ২     খ. ৪      গ. ৫      ঘ. ৬

৬. উপনিবেশ শাসনামলে কোন পরিষদের ব্যাপকতা ছিল?

ক. সচিবালয়

খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

গ. অছি পরিষদ

ঘ. সাধারণ পরিষদ

৭. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

ক. ১৮৮             খ. ১৯০

গ. ১৯৫              ঘ. ১৯৩

৮. কত সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের দায়িত্ব পালন করেন?

ক. ১৯৮৮                       খ. ১৯৯০

গ. ১৯৮৬                       ঘ. ১৯৮০

৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

ক. বান কি মুন     খ. কফি আনান

গ. অ্যান্তেনিও গুতেরেস  ঘ. ট্রিগভেলি

১০. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?

ক. ৫     খ. ৩      গ. ৪      ঘ. ৬

১১. বাংলাদেশ সর্বপ্রথম কত সালে প্রথম শান্তিরক্ষা বাহিনীতে সশস্ত্র বাহিনীর সদস্য প্রেরণ করে?

ক. ১৯৮৮                       খ. ১৯৮৬

গ. ১৯৯০                        ঘ. ১৯৮৫

১২. বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা মোট কতটি দেশে মিশনে কাজ করেছে?

ক. ৩০টি            খ. ৬০টি

গ. ৫০টি             ঘ. ৪০টি

১৩. শান্তিরক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের জন্য বয়ে এনেছে

i. অর্থনৈতিক সমৃদ্ধি

ii. আন্তর্জাতিক পরিম-লে মর্যাদাসমপন্ন অবস্থান

iii. বহির্বিশ্বের বিশ্বস্ততা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii                        খ. i, iii

গ. ii, iii                    ঘ. i, ii, iii

১৪. ২০১৫ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মোট কতজন সদস্য প্রেরণ করেছে?

ক. ১,৫৭,০৫০ জন           খ. ১,৫০,০৫০ জন

গ. ১,৫৮,০৮০ জন           ঘ. ১,৫৪,০৪০ জন

১৫. ২০১৫ সালের আগস্ট পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষায় নিয়োজিত কতজন বাংলাদেশি সদস্য নিহত হয়েছেন?

ক. ১২০ জন        খ. ১২৮ জন

গ. ১২৬ জন        ঘ. ১২৪ জন

উত্তর

১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ