ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। অভিযুক্তকে আরও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্রি গ্রামে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন।  মামলার অভিযোগপত্রে জানা যায়, ২০০৭ সালে হরিপুর উপজেলার দেহট্রি গ্রামের কুতুব আলীর ছেলে রফিকুল একই উপজেলার ভবানন্দপুর গ্রামের আমিরুল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বাসায় একাধিকবার ধর্ষণ করে। এরপর ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হলে রফিকুল বিয়ে করার প্রতিশ্রুতি ভঙ্গ করে। ২০০৭ সালের ২৯ নভেম্বর ওই অন্তঃসত্ত্বা বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।